মালদা

ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের হানা, গবাদি পশু সহ দুই পাচারকারী গ্রেফতার

পাচার হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে গবাদি পশু উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির। বৃহস্পতিবার রাতে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে দশটি গবাদি পশু সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম সেলিম সেখ(২২) অপর জন আবদুল তায়েব(৪১)। ধৃতদের বাড়ি পারদেওয়নাপুর বৈষ্ণবনগর থানা এলাকায়। 

        পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা চরা পথে বাংলাদেশে গবাদি পশুগুলি পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।